কনসেপ্ট স্মার্ট গ্লাসের ঘোষণা দিয়েছে শাওমি

১৪ সেপ্টেম্বর, ২০২১ ০৭:৪১  
এক জোড়া কনসেপ্ট স্মার্ট গ্লাসের ঘোষণা দিয়েছে শাওমি। তবে, ‘শাওমি স্মার্ট গ্লাস’ নামের এই স্মার্টগ্লাসটি বিক্রির পরিকল্পনা নেই প্রতিষ্ঠানটির। ভার্জের প্রতিবেদন বলছে, শাওমি স্মার্ট গ্লাসে গঠন কাঠামো গতানুগতিক। তারপরও ফেসবুক ও রে ব্যানের স্টোরিজ গ্লাসের সঙ্গে এর পার্থক্য রয়েছে। এআর ফিচারের জন্য ব্যবহার করা যাবে এমন ডিসপ্লে বা পর্দা রাখা হয়েছে গ্লাসটিতে। শাওমি জানিয়েছে, পর্দার জন্য তারা ‘মনোক্রোম মাইক্রোএলইডি সিস্টেমকে’ বেছে নিয়েছে। উচ্চ পিক্সেল ঘণত্ব এবং সরল কাঠামো থাকা স্বত্ত্বেও দীর্ঘ জীবনকালের জন্যই এই পদ্ধতিকে বেছে নেয়া হয়েছে। এতে “আরও কমপ্যাক্ট ডিসপ্লে এবং পাশাপাশি পর্দার সঙ্গে জুড়ে দেওয়ার সুযোগ থাকে। মাইক্রোএলইডিকে বলা হচ্ছে নিজে থেকেই আলো ছড়ায় এমন এক প্রযুক্তি। বড় পরিসরে ওএলইডি পর্দার উত্তরসূরী ধরা হচ্ছে একে। কিন্তু এটি এখনও যথেষ্ট দামী এবং বাণিজ্যিক পণ্যে বড় মাপে এখনও এর ব্যবহার শুরু হয়নি।